ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে: শিক্ষা মন্ত্রণালয়

0
63

রাজধানীতে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষে-বিপক্ষে আন্দোলনের মধ্যেই প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত ও অগ্রগতির কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। PauseMute

নতুন শিক্ষাবর্ষ পরিচালনার জন্য একটি অপারেশন ম্যানুয়েল ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন ইউনিটে ভর্তি প্রক্রিয়ায় ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করেছেন। আগামী ১ জানুয়ারি থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে বলে শিক্ষক প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেছেন। শিক্ষার্থীদের সচেতন করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও সামগ্রিক শিক্ষা কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এর আগে, আজ সোমবার প্রায় দেড় থেকে দুইশ শিক্ষার্থী‌র উপ‌স্থি‌তিতে শিক্ষা ভবনের পেছনের অং‌শে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দা‌বি‌তে কর্মসূচি পালন করছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বি‌ভিন্ন স্লোগানে স্লোগানে তা‌দের দা‌বির কথা তুলে ধরছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here