Friday, February 6, 2026
Homeভিডিও গ্যালারিদেশজুড়ে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা

দেশজুড়ে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা

দেশজুড়ে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা

সরকারি মাধ্যমিকের শিক্ষকরা কর্মবিরতিতে, হচ্ছে না বার্ষিক পরীক্ষা

চার দফা দাবিতে সারাদেশে সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হওয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলছে। এর ফলে মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। 

রোববার (৩০ নভেম্বর) সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন। নিচে দেশের বিভিন্ন জেলায় চলমান শিক্ষকদের কর্মসূচি তুলে ধরা হলো-

মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো

১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশ।

২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।

৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া।

৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

সম্পর্কিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

মন্তব্য