Friday, February 6, 2026
Homeভিডিও গ্যালারিগোল করে কান্না আজারবাইজান অধিনায়কের, সমতায় বাংলাদেশ

গোল করে কান্না আজারবাইজান অধিনায়কের, সমতায় বাংলাদেশ

গোল করে কান্না আজারবাইজান অধিনায়কের, সমতায় বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের নারী ফুটবলারদের আজ (২ ডিসেম্বর)  ঐতিহাসিক অভিষেক হয়েছে। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের মুখোমুখি হয়েছেন ঋতুপর্ণারা। র‌্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে মাঠে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৪তম স্থানে থাকা আজারবাইজানের চেয়ে বাংলাদেশ ৩০ ধাপ পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে তার ছাপ পড়েনি। আক্রমণ-প্রতি আক্রমণে ভালোই লড়েছে কোচ বাটলারের দল। পূর্ববর্তী ম্যাচগুলোর মতো এই ম্যাচেও আফিদারা হাই লাইন ডিফেন্স কৌশল ধরে রাখেন। আজারবাইজান বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণ ভেদ করার চেষ্টা করলেও ডিফেন্ডাররা সফলভাবে কাভার দিয়েছেন এবং প্রতিপক্ষকে অফসাইডের ফাঁদেও ফেলেছেন।

ম্যাচের ২০তম মিনিটে লিড নেয় আজারবাইজান। বানিয়া ইশরাকের ক্রস থেকে গোল করেন অধিনায়ক জাফরজেদা। গোল করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন আজারবাইজান অধিনায়ক। এক সতীর্থকে টি-শার্ট আনার নির্দেশ দেন জাফারজাদে। সেই টি-শার্টে লেখা ছিল, ‘মায়েরা কখনো মরে না। তুমি সবসময় আমার হৃদয়ে আছো মা’  এবং এরপরই তার চোখে জল দেখা যায়। সতীর্থরা তাকে সামলে নেন। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি আজারবাইজান।

আরও পড়ুন : বিশ্বকাপ দলে জায়গা পেতে যে শর্ত জুড়ে দিলেন ব্রাজিল কোচ

ম্যাচের ৩৪তম মিনিট দুর্দান্ত গোলে বাংলাদেশ সমতা ফেরায়। স্বপ্না রানীর কর্ণার থেকে বল বক্সে পান মারিয়া মান্ডা। বা পায়ে অসাধারণ এক সাইড ভলি করেন তিনি। গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ালে সমতায় ফেরে বাংলাদেশ।

প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমাকে একা পেয়েও তারা গোল করতে পারেনি। ৪৫ মিনিট শেষে সমতা নিয়েই দুই দল ড্রেসিংরুমে ফেরে। উল্লেখ্য, বাংলাদেশ পুরুষ দলের ম্যাচের মতো নারী দলের এই ঐতিহাসিক ম্যাচেও স্টেডিয়ামে ছিল উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিতি।

সম্পর্কিত প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

মন্তব্য